শুক্রবার , ২২ আগস্ট ২০২৫ | ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম

সিরাজদিখানে নৌকা বাইচ দেখতে গিয়ে ডুবে শিশুর মৃত্যু।

প্রতিবেদক
kontholipi
আগস্ট ২২, ২০২৫ ৪:১৬ পূর্বাহ্ণ

ষ্টাফ রিপোর্টার : মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় নৌকা বাইচ প্রতিযোগিতা দেখতে গিয়ে পানিতে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। নিখোঁজের একদিন পর শুক্রবার (২২ আগস্ট) দুপুরে ইছামতি নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে উপজেলার শেখরনগর ইউনিয়নের ইছামতি নদীতে নৌকা বাইচ চলছিল। এ সময় নদীতে সাতরে একটি ডিঙ্গি নৌকায় ওঠার চেষ্টা করছিল তেঘরিয়া সনটেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র রিফাত (১২)। হঠাৎ বিপরীত দিক থেকে আসা একটি ট্রলারের নিচে পড়ে সে নিখোঁজ হয়। রিফাত রাজানগর ইউনিয়নের কাজল মিয়ার ছেলে।

শুক্রবার বেলা ১১টার দিকে শ্রীনগর ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার তৎপরতা শুরু করে। এক ঘণ্টা পর দুপুর ১২টার দিকে শেখরনগর এলাকায় নদী থেকেই মরদেহটি উদ্ধার করা হয়।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বলেন, “নদীতে স্রোত না থাকায় আমরা প্রথম থেকেই ধারণা করেছিলাম মরদেহটি আশপাশেই আছে। শেষ পর্যন্ত তা-ই হয়েছে।”

শেখরনগর তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. তাজুল ইসলাম জানান, প্রতি বছর এই দিনে ইছামতি নদীতে স্থানীয়ভাবে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। হাজারো মানুষ নৌকা বাইচ দেখতে আসেন এবং অনেকে ছোট নৌকায় করে নদীতে নামেন। রিফাতও এমনভাবে দুর্ঘটনার শিকার হয়। ফায়ার সার্ভিসের টিম প্রায় এক ঘণ্টার চেষ্টায় মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

রাশিয়ার তেল কেনার জন্য ভারতের ওপর শুল্ক যথেষ্ট পরিমাণে বাড়ানো হবে: ট্রাম্প

আমিরাতে রেমিট্যান্স যোদ্ধা দিবস উদযাপন

বৃক্ষরোপণ হলো পরিবেশের প্রতি এক ধরনের দায়বদ্ধতা ও দায়িত্ববোধ – আবু হুরায়রাহ

১৬ বছর আগের ইত্যাদি’র পুনঃপ্রচার আজ

শুল্ক কমিয়ে ২০ শতাংশ, সরকারকে সাধুবাদ ফখরুলের

ট্রমা কাটাতে শিক্ষার্থীরা চাইলে মাইলস্টোনের যে কোনো শাখায় বদলি হতে পারবে

মুন্সিগঞ্জে মেঘনা নদী থেকে সাংবাদিক বিভুরঞ্জনের মরদেহ উদ্ধার।

মুন্সিগঞ্জে মেডিকেল কলেজ নির্মানে পরিদর্শনে আসলো বিশেষ টিম।

সালাম দেওয়ার রীতি চালু হলো যেভাবে

ভারতকে দূরে ঠেলে কেন পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াচ্ছেন ট্রাম্প?