রবিবার , ১৪ ডিসেম্বর ২০২৫ | ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম

সিটি ব্যাংক টঙ্গীবাড়ী বাজার এজেন্ট আউটলেটের শুভ উদ্বোধন

প্রতিবেদক
kontholipi
ডিসেম্বর ১৪, ২০২৫ ৮:৫৪ পূর্বাহ্ণ

মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী বাজারে সিটি ব্যাংক এজেন্ট আউটলেটের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন এজেন্ট মালিকের মা আছমা বেগম। তিনি দোয়ার ও ফিতা কাটার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এজেন্ট আউটলেটের শুভ উদ্বোধন ঘোষণা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি ব্যাংক ঢাকা রিজিওনের এরিয়া মেনেজার শামীম আল মামুন রিলেশনশিপ অফিসার মুন্সিগঞ্জ মোঃ শফিকুল ইসলাম । এছাড়াও উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী পাইলট গার্লস উচ্চ বিদ্যালয়ের কমিটি সদস্য শাহিন খান, মার্কেট মালিক রিনা আক্তার এবং এলাকার বিশিষ্ট ব্যবসায়ী আজগর মাঝি, নাফছিয়া খান পুতুল, জিহাদ খান ও সামিয়া খান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শামিম খান এবং সঞ্চালনার দায়িত্ব পালন করেন এজেন্ট আউটলেটের মালিক মোঃ আশিকুর রহমান।

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, সিটি ব্যাংক টঙ্গীবাড়ী বাজার এজেন্ট আউটলেটের মাধ্যমে এলাকার সাধারণ মানুষ এখন ঘরে বসেই সহজে ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবে। এটি স্থানীয় অর্থনৈতিক কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

পরিশেষে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

ট্রমা কাটাতে শিক্ষার্থীরা চাইলে মাইলস্টোনের যে কোনো শাখায় বদলি হতে পারবে

নির্বাচন নিয়ে ছলনা করলে কারাগারে যেতে হবে: ড. মোর্শেদ হাসান

৪৫ দিনে ওমরাহ করলেন ১২ লাখ মানুষ

সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে ঢাবিতে মশাল মিছিল

জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান: জাতিসংঘের প্রতিবেদনকে ‘ঐতিহাসিক দলিল’ ঘোষণা।

৫ আগস্ট শুধুই একটি তারিখ নয়, এটি ইতিহাস বদলের মুহূর্ত: মির্জা ফখরুল

ফ্রান্সে আন্তর্জাতিক বইমেলায় হবে প্রবাসী কবি লেখকদের মিলন মেলা

টানা বৃষ্টিতে বেত্কার গুরুত্বপূর্ণ সড়ক ভেঙে যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত, দ্রুত সংস্কারের দাবি।

মহানবী (সা.)-এর হিজরতের পথ স্মরণীয় করতে সৌদির নতুন উদ্যোগ

কলকাতার বাংলাদেশ মিশনে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উদযাপন