মঙ্গলবার , ১৪ জুলাই ২০২৬ | ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম

টানা বৃষ্টিতে বেত্কার গুরুত্বপূর্ণ সড়ক ভেঙে যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত, দ্রুত সংস্কারের দাবি।

প্রতিবেদক
kontholipi
জুলাই ১৪, ২০২৬ ৯:১৫ পূর্বাহ্ণ

টানা বৃষ্টিতে বেত্কার গুরুত্বপূর্ণ সড়ক ভেঙে যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত, দ্রুত সংস্কারের দাবি।টানা কয়েকদিনের ভারী বৃষ্টিতে বেত্কা ইউনিয়নের গুরুত্বপূর্ণ একটি সড়কের বিভিন্ন স্থানে ভয়াবহ ক্ষয়ক্ষতি দেখা দিয়েছে। সড়কের দুই পাশের মাটি সরে গিয়ে পাকা রাস্তার নিচে ফাঁপা সৃষ্টি হওয়ায় এটি এখন অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। যেকোনো সময় আরও বড় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।
স্থানীয়দের অভিযোগ, কুন্ডের বাজার থেকে বেত্কা বাজার পর্যন্ত সরাসরি সংযোগ স্থাপনকারী এই সড়কটি বেত্কা ইউনিয়নের ২, ৭ ও ৯ নম্বর ওয়ার্ডের হাজারো মানুষের একমাত্র যাতায়াতের পথ। বেত্কা বাজারে যাতায়াতের জন্য এই সড়কের কোনো বিকল্প রাস্তা নেই।

গতকাল রাতে একটি মালবাহী ট্রাক রাস্তার ভাঙা অংশে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের পানিতে উল্টে যায়। এতে ট্রাকচালক আহত হন। ঘটনার পর থেকে স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
এ সড়ক দিয়ে প্রতিদিন কয়েকটি কোল্ড স্টোরেজের পণ্যবাহী ভারী যানবাহনসহ অসংখ্য ছোট-বড় যানবাহন চলাচল করে। ফলে সড়কের বর্তমান অবস্থা শুধু স্থানীয় বাসিন্দাদেরই নয়, ব্যবসা-বাণিজ্য ও কৃষিপণ্য পরিবহনেও মারাত্মক প্রভাব ফেলছে।
এলাকাবাসী অবিলম্বে সড়কটি পরিদর্শন করে প্রয়োজনীয় সংস্কার ও নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছেন। তাদের মতে, দ্রুত ব্যবস্থা না নিলে বড় ধরনের প্রাণহানি ও যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা রয়েছে।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

নিত্যপণ্যের বাজারে লাগামহীন মূল্যবৃদ্ধি, ক্রেতাদের নাভিশ্বাস।

জাবিতে হাসিনার পলায়ন দিবস উদযাপনে মিষ্টি বিতরণ

লৌহজং উপজেলায় সবুজ কুড়ির পক্ষে বৃক্ষরোপণ ও চারা বিতরণ করেছেন আবু হুরাইরাহ-বিন-ফারুক (ইয়াসিন) ।

সিটি ব্যাংক টঙ্গীবাড়ী বাজার এজেন্ট আউটলেটের শুভ উদ্বোধন

মুন্সিগঞ্জে মেঘনা নদী থেকে সাংবাদিক বিভুরঞ্জনের মরদেহ উদ্ধার।

ডিজিটাল বাংলাদেশে নতুন গতি আনবে তরুণ উদ্ভাবকরা : আইসিটি সচিব

ভাইরাল জ্বর প্রতিরোধে করণীয়

সিটি ব্যাংক এখন টঙ্গীবাড়ী বাজারে, শীগ্রই শুভ উদ্ভোদন।

বামপন্থিদের ‘বর্ণচোরা’ বললেন ঢাবি শিবির সভাপতি

নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ জানতে চায় জনগণ