শুক্রবার , ২২ আগস্ট ২০২৫ | ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম

মুন্সিগঞ্জে মেঘনা নদী থেকে সাংবাদিক বিভুরঞ্জনের মরদেহ উদ্ধার।

প্রতিবেদক
kontholipi
আগস্ট ২২, ২০২৫ ১০:৫৬ পূর্বাহ্ণ

ষ্টাফ  রিপোর্টার | মুন্সিগঞ্জ

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বলাকির চর এলাকা থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত এক মরদেহের পরিচয় নিশ্চিত করা হয়েছে। পরিবারের সদস্যদের মতে, এটি নিখোঁজ সাংবাদিক বিভুরঞ্জন সরকারের লাশ।

শুক্রবার রাত সাড়ে আটটার দিকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে গিয়ে তাঁর ছেলে ঋত সরকার ও ভাই চিররঞ্জন সরকার মরদেহ শনাক্ত করেন। এসময় স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

৭১ বছর বয়সী বিভুরঞ্জন সরকার দৈনিক আজকের পত্রিকা-তে জ্যেষ্ঠ সহকারী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বৃহস্পতিবার সকালে তিনি রাজধানীর সিদ্ধেশ্বরীর বাসা থেকে বের হওয়ার পর থেকে আর যোগাযোগ পাওয়া যাচ্ছিল না। রাতেই তাঁর ছেলে রমনা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

কলাগাছিয়া নৌ–পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোহাম্মদ সালেহ আহমেদ পাঠান জানান, বিকেল সাড়ে তিনটার দিকে স্থানীয়রা নদীতে লাশ ভাসতে দেখে ৯৯৯–এ খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাছে পাঠানো ছবির সঙ্গে পরিবার সরবরাহ করা বিভুরঞ্জন সরকারের ছবির মিল পাওয়া গেলে তাঁর পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়। পরে ঋত সরকার ও চিররঞ্জন সরকার মুন্সিগঞ্জে গিয়ে আনুষ্ঠানিকভাবে মরদেহ শনাক্ত করেন।

গতকাল রাতে একটি অনলাইন সংবাদমাধ্যমে বিভুরঞ্জন সরকারের লেখা একটি “খোলা চিঠি” প্রকাশিত হয়। সেখানে তিনি ব্যক্তিগত জীবনের নানা হতাশা, পারিবারিক অসুবিধা ও বর্তমান রাজনৈতিক–গণমাধ্যম পরিস্থিতি নিয়ে নিজের অভিমত প্রকাশ করেছিলেন।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

যে কারণে মার্কিন যুদ্ধবিমান কেনার সিদ্ধান্ত থেকে সরে এলো ভারত

গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে চট্টগ্রামে হেফাজতের বিজয় র‍্যালি

হারিয়ে যাচ্ছে বাংলার কৃষি ঐতিহ্য লাঙ্গল, জোয়াল…

ফিলিস্তিনের পক্ষে মিছিল করে ইতিহাস গড়লো অস্ট্রেলিয়া

নেদারল্যান্ডস সিরিজের সূচি ঘোষণা বিসিবির

ফিফার উদ্যোগে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে আফগান নারীরা

স্পেস এক্সপ্লোরেশন অলিম্পিয়াডের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত

ঐতিহাসিক জুলাই যে বৃহত্তর ঐক্য তৈরি করেছে তা টিকিয়ে রাখতে হবে

আমিরাতে লটারিতে ৬৬ কোটি জিতলেন এক বাংলাদেশি, আরেকজন পেলেন রেঞ্জ রোভার

নিত্যপণ্যের বাজারে লাগামহীন মূল্যবৃদ্ধি, ক্রেতাদের নাভিশ্বাস।