মঙ্গলবার , ১৯ আগস্ট ২০২৫ | ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম

বৃক্ষরোপণ: ইসলামী দৃষ্টি ভঙ্গি ও মানবিক দায়িত্ব “

প্রতিবেদক
kontholipi
আগস্ট ১৯, ২০২৫ ১০:৫৪ অপরাহ্ণ

মুহাম্মদ আশিকুর রহমান:

আধুনিক বিশ্বে পরিবেশ দূষণ, বন উজাড় ও জলবায়ু পরিবর্তন মানবজাতির জন্য এক ভয়ঙ্কর সংকট হয়ে দাঁড়িয়েছে। অথচ ইসলাম বহু আগেই পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণ ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেছে। বৃক্ষরোপণ শুধু একটি সামাজিক বা পরিবেশগত দায়িত্ব নয়, বরং ইসলামি দৃষ্টিতে এটি একটি ইবাদত, সদকায়ে জারিয়া এবং মানবতার সেবার মাধ্যম।

রাসূলুল্লাহ (সা.) বৃক্ষরোপণের ফজিলত সম্পর্কে অত্যন্ত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছেন।
হাদীসে এসেছে:
“যদি কিয়ামত কায়েম হয়ে যায় আর তোমাদের কারো হাতে একটি খেজুর গাছের চারা থাকে, যদি সে কিয়ামত সংঘটিত হওয়ার আগেই তা রোপণ করতে পারে, তাহলে যেন রোপণ করে দেয়।”
— (মুয়াত্তা মালিক,)
এই হাদীসের মাধ্যমে বোঝা যায়, সময় যত সংকটপূর্ণই হোক না কেন, একটি গাছ লাগানোর কাজ কখনো তুচ্ছ নয় বরং অত্যন্ত মূল্যবান।
অন্য আরেকটি হাদীসে নবী (সা.) বলেন:
“যে কোনো মুসলমান একটি গাছ রোপণ করে, অতঃপর তা থেকে মানুষ, পাখি বা পশু খায়— তাহলে তা তার জন্য সদকা হিসেবে গণ্য হয়।”
— (সহীহ বুখারী ও মুসলিম)
ইসলামে বৃক্ষরোপণকে একটি চলমান সওয়াব বা সদকায়ে জারিয়া হিসেবে ঘোষণা করা হয়েছে। অর্থাৎ গাছ যতদিন বেঁচে থাকবে এবং তার দ্বারা অন্য প্রাণী উপকৃত হবে, ততদিন সেই ব্যক্তির আমলনামায় সওয়াব যুক্ত হতে থাকবে। যদি তিনি দুনিয়া থেকে চলে যান।
একটি গাছ অক্সিজেন দেয়, বৃষ্টির জন্য সহায়ক হয়, প্রাণিকুলের আবাসস্থল তৈরি করে এবং মাটির ক্ষয় রোধ করে। গাছ মানুষকে ছায়া দেয়, ফল দেয়, কাঠ দেয়—একটি গাছের উপকার অনন্তকালব্যাপী।
তাই হয়তো ইমাম গাজালী (রহঃ) তাঁর বিখ্যাত “ইহ্যাউ উলুমিদ্দীন”-এ লিখেন:
“যে কাজের মাধ্যমে বহু সৃষ্টির উপকার হয়, তা শুধু দুনিয়াবি নয় বরং আখিরাতের জন্যও সঞ্চয়। গাছ তার অন্যতম।

ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা, যেখানে পরিবেশ ও প্রকৃতির প্রতি দায়িত্ববোধের জায়গাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই বিপর্যস্ত পৃথিবীতে গাছ লাগানো আমাদের ধর্মীয় কর্তব্য, মানবিক দায়িত্ব ও সামাজিক সচেতনতার পরিচায়ক।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

ভেটেরিনারি সায়েন্স শিক্ষাকে আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করতে হবে: আমীর খসরু

সিটি ব্যাংক টঙ্গীবাড়ী বাজার এজেন্ট আউটলেটের শুভ উদ্বোধন

নির্বাচন নিয়ে ছলনা করলে কারাগারে যেতে হবে: ড. মোর্শেদ হাসান

ফিফার উদ্যোগে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে আফগান নারীরা

নিউজ বিঞ্জাপন দিতে পারবেন আপনিও।

ভারত-ইংল্যান্ড সিরিজ শেষে বাংলাদেশসহ পয়েন্ট টেবিলে কারা কোথায়

বামপন্থিদের ‘বর্ণচোরা’ বললেন ঢাবি শিবির সভাপতি

গ্লুকোমিটারে যেভাবে রক্তের গ্লুকোজ পরিমাপ করবেন

ভাইরাল জ্বর প্রতিরোধে করণীয়

টানা বৃষ্টিতে বেত্কার গুরুত্বপূর্ণ সড়ক ভেঙে যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত, দ্রুত সংস্কারের দাবি।