বুধবার , ২০ আগস্ট ২০২৫ | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম

ফেব্রুয়ারীতেই নির্বাচন সরকারের পক্ষ থেকে আমরা দৃঢ়প্রতিজ্ঞ আছি : আসিফ নজরুল

প্রতিবেদক
kontholipi
আগস্ট ২০, ২০২৫ ১২:০৫ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:
আগামী বছরের ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। তিনি বলেন, নির্বাচনের আয়োজন সরকারের দায়িত্ব, কোনো রাজনৈতিক দলের নয়। সরকার নির্বাচনের ব্যাপারে অটল অবস্থানে আছে এবং নির্ধারিত সময়েই নির্বাচন সম্পন্ন হবে।

মঙ্গলবার (১৯ আগস্ট) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আসিফ নজরুল বলেন, “ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং আমরা সে সময় দায়িত্ব থেকে সরে দাঁড়াব। এ বিষয়ে সরকারের অবস্থান একেবারেই স্পষ্ট।”

তিনি আরও উল্লেখ করেন, রাজনৈতিক দলগুলো নির্বাচনের সময়সূচি নিয়ে ভিন্ন ভিন্ন মন্তব্য করলেও সেটি গণতান্ত্রিক প্রক্রিয়ারই অংশ। বাংলাদেশে দীর্ঘদিন ধরেই এ ধরনের বক্তব্য প্রচলিত রয়েছে এবং এখনো সেই ধারাই অব্যাহত আছে বলে তিনি মন্তব্য করেন।

সরকারের দৃঢ় অবস্থানের কথা উল্লেখ করে উপদেষ্টা বলেন, “আমাদের প্রধান উপদেষ্টা আন্তর্জাতিকভাবে স্বীকৃত একজন সম্মানিত ব্যক্তিত্ব। তিনি নিজেই নির্বাচনের সময় ঘোষণা করেছেন। সেই ঘোষণার বাইরে যাওয়ার কোনো চিন্তাই সরকারের নেই।”

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

মুন্সীগঞ্জে মেঘনার পাড়ে বালু উত্তোলন নিয়ে সংঘর্ষ, আগুনে পুড়ল দুই ড্রেজার।

তরুণ ঐক্য সংগঠন (Youth Zone Society) কমিটি গঠিত হয়েছে। :

বিষাদ স্মৃতি নিয়ে ক্লাসে ফিরেছেন মাইলস্টোন শিক্ষার্থীরা

মুন্সিগঞ্জে সেচ্ছাসেবী সংস্থার এক বছর পূর্তি উদযাপন

নিউজ বিঞ্জাপন দিতে পারবেন আপনিও।

ফিফার উদ্যোগে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে আফগান নারীরা

ইন্টারপোলের মাধ্যমে শিবপুর উপজেলা চেয়ারম্যান হারুন হত্যার আসামি মহসিনকে আনা হলো দেশে

ভেটেরিনারি সায়েন্স শিক্ষাকে আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করতে হবে: আমীর খসরু

ফ্রান্সে আন্তর্জাতিক বইমেলায় হবে প্রবাসী কবি লেখকদের মিলন মেলা

জুলাই মাসে রপ্তানি আয় ২৫ শতাংশ প্রবৃদ্ধি