সোমবার , ১ সেপ্টেম্বর ২০২৫ | ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম

মুন্সিগঞ্জের শ্রীনগরে বাবার হাতে ছুরিকাঘাতে ছেলের মৃত্যু

প্রতিবেদক
kontholipi
সেপ্টেম্বর ১, ২০২৫ ৮:৪৪ পূর্বাহ্ণ

মুন্সিগঞ্জ শ্রীনগর উপজেলার ষোলঘর ইউনিয়নের জোর দিঘীরপাড় গ্রামে পারিবারিক কলহের জেরে ছুরিকাঘাতে নিহত হয়েছেন এক যুবক। সোমবার সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম আব্দুল আহাদ (৩৪)। এ ঘটনায় পুলিশ তার বাবা আবুল হোসেনকে (৬৪) আটক করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আহাদ দীর্ঘদিন মাদকের সঙ্গে জড়িয়ে পড়েছিলেন। প্রায়ই তিনি পরিবারের কাছে টাকা চাইতেন। ঘটনার দিন সকালেও বাবার কাছে টাকা দাবি করেন। টাকা না দেওয়ায় বাবা-ছেলের মধ্যে হাতাহাতি শুরু হয়। এক পর্যায়ে আহাদ ছুরি হাতে বাবাকে আঘাত করার চেষ্টা করেন। তখন আবুল হোসেন ছুরি কেড়ে নিয়ে নিজ ছেলেকেই আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে বিষয়টি পারিবারিক বিরোধের প্রেক্ষাপটেই ঘটেছে বলে জানা গেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আটক বাবাকে জিজ্ঞাসাবাদ চলছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

‌‘সুযোগ পেলে প্রথম দিন থেকে দেশের কল্যাণে কাজ করবে বিএনপি’

রোমে রেমিট্যান্সযোদ্ধা দিবস পালন

পটুয়াখালীতে ছয় হাজার প্রান্তিক কৃষককে কৃষি প্রণোদনা বিতরণ শুরু

মুন্সিগঞ্জের শ্রীনগরে বাবার হাতে ছুরিকাঘাতে ছেলের মৃত্যু

কৃষিতে প্রযুক্তির দক্ষ প্রয়োগই পারে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে: সেমিনারে বক্তারা

১৬ বছর আগের ইত্যাদি’র পুনঃপ্রচার আজ

রাশিয়ার তেল কেনার জন্য ভারতের ওপর শুল্ক যথেষ্ট পরিমাণে বাড়ানো হবে: ট্রাম্প

ঐতিহাসিক জুলাই যে বৃহত্তর ঐক্য তৈরি করেছে তা টিকিয়ে রাখতে হবে

গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে চট্টগ্রামে হেফাজতের বিজয় র‍্যালি

মুন্সিগঞ্জে ছাত্রদলের ১০ ইউনিটে নতুন কমিটি ঘোষণা।