শুক্রবার , ২২ আগস্ট ২০২৫ | ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম

বাংলাদেশ ব্যাংক-এর টেকসই রেটিংয়ে সবার ওপরে সিটি ব্যাংক।

প্রতিবেদক
kontholipi
আগস্ট ২২, ২০২৫ ৩:৩৪ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ব্যাংকের টেকসই রেটিংয়ে দেশের বেসরকারি খাতের সিটি ব্যাংক শীর্ষস্থান অর্জন করেছে। ২০২৪ সালের কার্যক্রমের ভিত্তিতে এবার প্রথমবারের মতো র‌্যাঙ্কিংয়ের মাধ্যমে টেকসই ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করেছে কেন্দ্রীয় ব্যাংক।

তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ব্র্যাক ব্যাংক এবং তৃতীয় স্থানে পূবালী ব্যাংক। চতুর্থ থেকে দশম স্থানে যথাক্রমে স্থান পেয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, যমুনা ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, ডাচ্‌-বাংলা ব্যাংক, শাহ্‌জালাল ইসলামী ব্যাংক, এনসিসি ব্যাংক ও প্রাইম ব্যাংক।

অন্যদিকে আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে শীর্ষে রয়েছে আইডিএলসি ফাইন্যান্স এবং দ্বিতীয় স্থানে আইপিডিসি ফাইন্যান্স।

বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স বিভাগ জানায়, টেকসই খাতে অর্থায়ন, সামাজিক দায়বদ্ধতা কার্যক্রম, পরিবেশবান্ধব প্রকল্পে বিনিয়োগ, কোর ব্যাংকিং কার্যক্রম ও সেবার পরিধি—এই পাঁচটি সূচকের ভিত্তিতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর টেকসই রেটিং নির্ধারণ করা হয়েছে।

পাঁচ বছর ধরে ধারাবাহিকভাবে এই তালিকায় রয়েছে সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক ও আইডিএলসি। এসব প্রতিষ্ঠানের খেলাপি ঋণ কম এবং মুনাফায়ও তারা শীর্ষ অবস্থানে রয়েছে। এবার দ্বিতীয়বারের মতো তালিকায় জায়গা করে নিয়েছে শাহ্জালাল ইসলামী ব্যাংক।

আজ বুধবার বাংলাদেশ ব্যাংক আয়োজিত এক অনুষ্ঠানে টেকসই রেটিংয়ে স্থান পাওয়া ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীদের হাতে সম্মাননা ও ক্রেস্ট তুলে দেন গভর্নর আহসান এইচ মনসুর। এ সময় ডেপুটি গভর্নর নূরুন নাহারসহ ব্যাংকিং খাতের শীর্ষ নির্বাহীরা উপস্থিত ছিলেন।

গভর্নর বলেন, “সুশাসন, খেলাপি ঋণ নিয়ন্ত্রণ এবং দেশব্যাপী সেবার পরিধি বাড়ানোর ক্ষেত্রে সিটি ব্যাংকের শীর্ষে অবস্থান একটি গুরুত্বপূর্ণ অর্জন।”

বিশেষজ্ঞরা মনে করছেন, পরিবেশবান্ধব ও টেকসই প্রকল্পে বিনিয়োগ শুধু আর্থিক খাতকে শক্তিশালী করছে না, পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে সমাজেও ইতিবাচক প্রভাব ফেলছে। ডলার সংকট ও অর্থনৈতিক চ্যালেঞ্জ সত্ত্বেও টেকসই খাতের ঋণ প্রবাহ ও গ্রাহকসংখ্যা ধারাবাহিকভাবে বাড়ছে।

সর্বশেষ - রাজনীতি